ডায়ালাইসিস ফি কমানোর দাবিতে বিক্ষোভ, গ্রেফতার কলেজছাত্রের জামিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ জানুয়ারি ২০২৩, ১৯:১৩ আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৯:১৩

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি রোগীদের ডায়ালাইসিস ফি কমানোর দাবিতে বিক্ষোভের সময় গ্রেফতার কলেজছাত্র মোস্তাকিম (২২) জামিন পেয়েছেন। রবিবার (১৫ জানুয়ারি) শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২-এর বিচারক মো. অলি উল্লাহর আদালত জামিন মঞ্জুর করেন।

মোস্তাকিমকে বিনা পয়সায় আইনি সহায়তা দিচ্ছেন মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশন (বিএইচআইএফ)। সংস্থার আইনজীবী জিয়া হাবিব আহসান মোস্তাকিমের জামিনের তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার পুলিশ চমেক হাসপাতালের সামনের সড়ক থেকে মোস্তাকিমকে গ্রেফতার করে। পরদিন বুধবার মোস্তাকিমকে পুলিশ আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। আদালত রিমান্ড আবেদন না মঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। তিন দিনের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে রিপোর্ট আদালতে দাখিল করার জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার জিজ্ঞেসাবাদ শেষে রবিবার পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করে।

গত ১ জানুয়ারি থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কিডনি রোগীদের ডায়ালাইসিস ফি বৃদ্ধি করা হয়েছে। ফি বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করে আসছিলেন রোগী ও স্বজনরা। মঙ্গলবার ডায়ালাইসিস ফি কমানোর আন্দোলন থেকে মোস্তাকিম নামে ওই কলেজছাত্রকে পুলিশ গ্রেফতার করে। পরে পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দেয়। পুলিশের ওপর হামলা ও দায়িত্বে বাধা দেওয়ার অভিযোগে এ মামলা দায়ের করেন এসআই মোস্তাফিজুর রহমান। মামলায় মোস্তাকিমকে একমাত্র আসামি করা হয়। আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আরও পড়ুন: মায়ের ডায়ালাইসিস ফি কমানোর আন্দোলনে গিয়ে কলেজছাত্র কারাগারে

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গু রোগী সামাল দিতে ফিল্ড হাসপাতালের পরিকল্পনা
খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩০২
দুই মাসের শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর
সর্বশেষ খবর
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
ইরানের ড্রোন হামলার শঙ্কায় যুক্তরাজ্য থেকে বোমারু বিমান সরিয়েছে যুক্তরাষ্ট্র
ইরানের ড্রোন হামলার শঙ্কায় যুক্তরাজ্য থেকে বোমারু বিমান সরিয়েছে যুক্তরাষ্ট্র
আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি, পিপি আহত
আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি, পিপি আহত
আবরার ফাহাদ হত্যা মামলার বিচার আটকে আছে কোন পর্যায়ে?
আবরার ফাহাদ হত্যা মামলার বিচার আটকে আছে কোন পর্যায়ে?
সর্বাধিক পঠিত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব