দুর্গম স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক শিশুর মৃত্যুর অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, ১৩:৫৪আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১৩:৫৪

রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক মাস বয়সী রিমলি চাকমার মৃত্যু হয়েছে।

শিশুটির বাবা রিটন চাকমা ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে কোনও অক্সিজেন সিলিন্ডার না থাকায় যথাসময়ে চিকিৎসা দেওয়া হয়নি। পরে দায়িত্বরত চিকিৎসকরা বিকল্প উপায়ে শিশুটির হার্টকে সচল করার চেষ্টা করেও বাঁচানো যায়নি।

কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।  

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, পরিবারের অভিযোগ অক্সিজেন দেওয়া গেলে শিশুটি বেঁচে যেতো।

তিনি আরও বলেন, একটি মাত্র অ্যাম্বুলেন্স সেটিও নষ্ট, ১৬ জন ডাক্তার থাকার কথা থাকলেও আছেন চার জন। আজকে আছেন একজন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বার বার জানিয়েও কোন প্রতিকার মিলছে না।

এ বিষয়ে রাঙামাটির সিভিল সার্জন নূয়েন খীসা বলের, আমি যতদূর জেনেছি, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল এবং শেষে শিশুটির হার্টকে সচল করার চেষ্টা করেও বাঁচানো যায়নি। অক্সিজেনের অভাবে শিশুটির মৃত্যু বিষয়টি সঠিক না। তবুও তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে অগ্নিকাণ্ডের গুজব, আতঙ্কে বেরিয়ে পড়লেন রোগীরা
হাসপাতালে একজনকে মৃত ঘোষণার পর নারী চিকিৎসকের ওপর হামলা
৩৭ জনের পর হাতিয়ার সেই স্কুলে এবার ৯ শিক্ষার্থী অসুস্থ
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার