ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেলো শিক্ষিকার

মেহেরপুর প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৩, ১৩:৫৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৩:৫৩

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেয়ে ও স্বামীর সামনে শামীমা ইসলাম (৫৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুরের গাংনীর মালসাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই সময় আহত হন শামীমার স্বামী ফিরোজ আহমেদ ও মেয়ে শারমিন আক্তার।

নিহত শামীমা ইসলাম গাংনীর করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষিকা।

স্থানীয়রা জানান, শামীমা স্বামী ফিরোজের সঙ্গে মোটরসাইকেলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ‘রূপকল্প ২০২১’ প্রশিক্ষণের জন্য আসছিলেন। তারা মালসাদহ ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন শামীমা। ঘটনার পরপরই ট্রাকসহ পালিয়ে যায় চালক ও তার সহকারী। খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম নিহত শামীমা ও আহত ফিরোজকে উদ্ধার করে।

গাংনী থানার ওসি আবদুর রাজ্জাক জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী