কাভার্ডভ্যানের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঝালকাঠি প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৩, ০১:৪৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ০১:৪৮

ঝালকাঠির রাজাপুরে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজপুর নৈকাঠি পালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজাপুরের দিক থেকে আসা একটি মোটরসাইকেল পিরোজপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আমুয়াগামী একটি গ্যাস সিলিন্ডারভর্তি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নিহতরা হলেন– রাজাপুর আংগাড়িয়া গ্রামের আনোয়ার হোসেন শাহিন (৫০) এবং রাজাপুর সদরের আলী হায়দার মহারাজ (৫২)। দুজনের বাড়িই রাজাপুরে।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, ‘কাভার্ডভ্যানটিকে আটক করা হলেও ড্রাইভার পালিয়ে গেছে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম