নির্বাচনের পর বিএনপিকে পালানোর সুযোগ দেবো না: তথ্যমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৩, ১৫:২৮আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৫:৫৯

তথ্য ও সম্প্রচার মন্ত্রী, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি কই, তারেক কোথায়? আমরা আগামী নির্বাচনের পর বিএনপিকে পালানোর সুযোগ দেবো না। জনগণ সুযোগ দেবে না। কারণ বিএনপি ক্ষমতায় গেলে রাজশাহী তথা বাংলাদেশকে জঙ্গিবাদের আস্তানা বানাবে।’

রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে (বর্তমান হাজী মুহম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ) রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সমাবেশস্থল হয়ে গেছে জনসমুদ্র  দেশবাসী ও রাজশাহীবাসীকে সাবধান করে তথ্যমন্ত্রী  বলেন, ‘রাজশাহী শহর ১৪ বছরে বদলে গেছে। রাজশাহী আসলে মনে হয়, উন্নত কোনও দেশের শহরে আসলাম। আর বিএনপি যখন ক্ষমতায় ছিল, বাংলা ভাই তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করেছেন। রাজশাহী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সবচেয়ে সুন্দর শহরে পরিণত হয়েছে।’

এদিকে, ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভাস্থলে পৌঁছে গেছেন।

জনসভায় হাজার হাজার নারী কর্মী নানান রঙের শাড়ি ও ক্যাপ পরে যোগ দিয়েছেন। নারীরা সবুজ, কমলা, লাল, নীল শাড়ি ও ক্যাপ পরে সজ্জিত হয়ে পুরো মাঠে সভা ছড়াচ্ছে তারা। এ ছাড়াও বিভিন্ন বয়সের ছেলেরা মাথায় ফিতা, টিশার্ট ও ক্যাপ পড়ে গানের তালে তালে প্রবেশ করেছেন মাঠে।

/এমএএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান