গ্রামবাসীর সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো দুটি ট্রেন

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, ১২:১১আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১২:১১

সিরাজগঞ্জের কামারখন্দে রেললাইনে ফাটল দেখে হাত দিয়ে সিগন্যাল দিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেসসহ দুটি ট্রেন থামিয়ে দিয়েছেন স্থানীয় গ্রামবাসী। এতে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেন দুটি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোরে জেলার কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের ছাগলা পাগলা রেলব্রিজ এলাকার লাইনে এই ফাটল দেখা যায়।

স্থানীয়রা জানান, আজ ভোরে কাজে যাওয়ার সময় রেললাইনে ফাটল দেখতে পান তারা। ওই সময়ই একটি মালবাহী ট্রেন আসতে দেখে হাত দিয়ে সিগন্যাল দিলে ট্রেনটি থামিয়ে দেন চালক। পরে ট্রেনের চালক রেললাইনের ফাটল দেখার পর ধীরগতিতে পার হয়ে যান। পরে রাজশাহী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বনলতা এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখে সেটাও থামিয়ে দেন তারা। পরে সেই ট্রেনটিও ধীরগতিতে পার হয়ে যায়।

সিরাজগঞ্জ রেল স্টেশনের উপ-সহকারী প্রকৌশলী আহসান হাবিব বলেন, ‘আজ সকালে ছাগলা পাগলা রেলব্রিজ এলাকায় লাইনে ফাটল দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে সেখানে লোক পাঠানো হয়েছে। এখন ফাটল ধরা রেললাইনে কাজ চলছে।’

তিনি আরও বলেন, ‘এটা বড় কোনও ফাটল না, ওই লাইনের ওপর দিয়ে ট্রেনগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। স্থানীয়রা না বুঝে সিগন্যাল দিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস এবং মালবাহী একটি ট্রেন থামিয়ে দিলে সেই ট্রেনগুলো পার হয়ে যায়।’

/এমএএ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী