প্রধানমন্ত্রীর আগমনে রূপগঞ্জে আনন্দ-উল্লাস

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৪

দেশের প্রথম পাতাল রেলের নির্মাণকাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ  বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫ মিনিটের দিকে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি-১) প্রকল্পের এই কাজ উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢল নেমেছে। তারা ঢাক-ঢোল ও ব্যান্ড বাজিয়ে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠানস্থলে যোগ দিচ্ছেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধন অনুষ্ঠানে পৌঁছেছেন।

সকাল থেকেই নারায়ণগঞ্জের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ ‍উল্লাস করে অনুষ্ঠানে যোগদান করেছেন। এতে পুরো এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। অনুষ্ঠানস্থল এবং আশেপাশের এলাকার সড়ক তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রূপগঞ্জের পূর্বাচলে সেক্টর-৪-এ নির্মিত বিশাল মঞ্চের চারপাশে রয়েছে কঠোর নিরাপত্তা বলয়।

রূপগঞ্জ ছাত্রলীগের সহ-সভাপতি জেমিন বলেন, ‘সকাল থেকে আওয়ামী লীগ-ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে দলে দলে উদ্বোধন অনুষ্ঠানে ‍অংশ নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ঢল নেমেছে। প্রধানমন্ত্রীর আগমনে নেতাকর্মীরা খুব আনন্দিত, এ কারণে তারা প্রধানমন্ত্রীকে বরণ করে নিয়ে ব্যান্ড বাজিয়ে স্বাগতম জানিয়েছেন। স্লোগানে স্লোগনে মুখরিত হয়ে উঠেছে পূর্বাচল শহর। এক কথায়, এখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।’

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পুরো রূপগঞ্জ উপজেলায় আওয়াজ উঠেছে, “নেত্রী আসছেন”। আজ  অনেক নেতাকর্মী এসেছেন। এক কথায় নেতাকর্মীদের ঢল নেমেছে।’

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাউলাউ মারমা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানস্থলে, সড়কে ও আশপাশে পুলিশ থাকবে, ট্রাফিক পুলিশ রয়েছে। এ ছাড়া গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকর্তারাও রয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী