পাওনাদারের সঙ্গে চাচার বাগবিতণ্ডার মধ্যে পড়ে প্রাণ গেলো ভাতিজার

কুষ্টিয়া প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩০

কুষ্টিয়ার কুমারখালীতে পাওনা টাকা নিয়ে প্রতিপক্ষের হামলায় আব্দুর রাজ্জাক (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের চাচা সাবেক ইউপি সদস্য জাবেদ আলী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক চর জগন্নাথপুর গ্রামের মৃত ভাদু বিশ্বাসের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন হোসাইন জানান, রাজ্জাকের চাচা জাবেদের কাছে একই এলাকার জহুরুল মুন্সি সকালে পাওনা সাতশ’ টাকা চাইতে যান। এ সময় উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে জহুরুলসহ তার পরিবারের লোকজন দেশি অস্ত্র নিয়ে হামলা করলে রাজ্জাক ফালাবিদ্ধ হন। এ সময় জাবেদ গুরুতর আহত হন। পরে তাদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাজ্জাককে মৃত বলে জানান। আহত জাবেদের অবস্থা আশঙ্কাজনক। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ওসি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী