শ্রীপুরের টিউলিপ বাগানে শিক্ষামন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২১

গাজীপুরের শ্রীপুরের কেওয়া গ্রামে এক দম্পতির টিউলিপ ফুলের বাগান পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় ওই বাগান পরিদর্শন করেন তিনি।

এ সময় সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, ‘টিউলিপ ফুল উৎপাদনের জন্য যদি বিশেষ কোনও সহযোগিতা দরকার হয় তবে সরকার সেটি করবে। টিউলিপ ফুলের বাল্ব সংরক্ষণের জন্য যে সুবিধাদি দরকার আমাদের এখানে এখনও সেটি নেই।’

ফুল উৎপাদনে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এখন ব্যাপকভাবে ফুল উৎপাদন হচ্ছে। ফুল উৎপাদনের ক্ষেত্রেও একটি বিশেষ বিপ্লব ঘটে গেছে। দেশটা উন্নত হচ্ছে। মানুষ সৌন্দর্যপিপাসু। সেই সৌন্দর্যবোধটাও আমাদের সবার মধ্যে ছড়িয়ে যাবে। দেশের এগিয়ে যাওয়ার জন্য এটি ততই ভালো।’

শ্রীপুরের টিউলিপ বাগানের প্রশংসা করে তিনি বলেন, ‘ফুল বাংলাদেশের আবহাওয়ায় টিউলিপ ফোটানো কষ্টকর কাজ, দেলোয়ার ও শেলী দম্পতি সেই কাজটি করেছেন। এর টেকনোলজির ও অনেক দিক রয়েছে। তারা চার বছর যাবৎ ফুলটি ফোটাচ্ছেন। বাংলাদেশ সরকার কৃষিতে যে গবেষণা করছে তার সুফল এখন আমরা পাচ্ছি। উন্নয়নের জন্য যেখানে যেটি প্রয়োজন শেখ হাসিনার সরকার সেখানে সেটিই করছেন, করে যাচ্ছেন।’

এ সময় উপস্থিত ছিলেন– শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমুসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

/এমএএ/
সম্পর্কিত
রক্তিম কৃষ্ণচূড়ার রঙে সেজেছে জবি ক্যাম্পাস
বাংলাদেশের বুকে যেন এক টুকরো জাপান
বসন্তকে যেন স্বাগত জানাচ্ছে পলাশ ফুল
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের