আমার সঙ্গে নির্বাচন করুন, দেখুন কে জেতে: ওবায়দুল কাদেরকে হিরো আলম

বগুড়া প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৪

আলোচিত ইউটিউবার হিরো আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, ‘ওবায়দুল কাদের স্যার কথায় কথায় বলেন, “আসুন খেলা হবে।” তিনি শক্তিশালী দলের সঙ্গে খেলতে চান। তাই বলি, অন্য কারও সঙ্গে নয়; শুধু আমার সঙ্গে বগুড়া-৪ আসনে নির্বাচন করুন, সিসি ক্যামেরা বসান। দেখুন কে জেতে?’

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে অনুষ্ঠিত উপনির্বাচনের ভোট পুনরায় গণনার দাবিতে রবিবার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে লিখিত আবেদন করেন পরাজিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। এ সময় সাংবাদিকদের কাছে হিরো আলম এসব কথা বলেন।

আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘ওবায়দুল কাদের স্যার বলেন, “হিরো আলম জিরো হয়ে গেছে।” কিন্তু হিরো আলম কখনও জিরো হয় না। যারা হিরোকে জিরো বানাতে চায় তারাই জিরো হয়ে গেছে। মন্ত্রী আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এমন কথা বলেছেন। তবে একজন মন্ত্রী নাগরিকদের এভাবে কথা বলতে পারেন না।

‌‘আমি হিরো আলমের সঙ্গে একটা নির্বাচনে আপনি (কাদের) প্রতিদ্বন্দ্বিতা করেন। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে, আপনি দলীয়ভাবে দাঁড়ান। এরপর আপনি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন খেলা হয় কিনা।’

নির্বাচনের ফল ঠিকভাবে প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করে হিরো আলম বলেন, ‘আমার নির্বাচনি ফলাফল তারা সুষ্ঠুভাবে প্রকাশ করেনি। এ নিয়ে আমার সন্দেহ ছিল। তাই সব ভোটকেন্দ্রের ফলাফল আমি জোগাড় করেছি। কিছু কেন্দ্রে আমিসহ প্রায় সব প্রার্থী অস্বাভাবিক ভোট পেয়েছেন। ওই কেন্দ্রগুলো উল্লেখ করে জেলা প্রশাসক স্যারের কাছে ভোট পুনরায় গণনার আবেদন দিয়েছি।’

তিনি জানান, এখানে তার দাবি প্রত্যাখ্যান করা হলে নির্বাচন কমিশনে যাবেন, সেখানে না হলে হাইকোর্টে রিট করবেন।

বিএনপি বা অন্য কোনও দলের পক্ষে কাজ করছেন কিনা, এমন প্রশ্নের উত্তরে হিরো আলম বলেন, ‘বিএনপি আমার পক্ষে কাজ করলে তারা ভোটের দিন মাঠে থাকতো। শুধু বিএনপি নেতা মির্জা ফখরুল স্যার নয়; সারা বিশ্ব ও দেশের মানুষ আমার পক্ষে কথা বলছেন।’

এদিকে, ভোট পুনর্গণনা প্রসঙ্গে বিকালে জেলা প্রশাসক বলেন, ‘ইভিএমে গ্রহণ করা ভোট পুনরায় গণনার কোনও সুযোগ নেই। তবে হিরো আলমকে মেশিনের ট্রেসিং পেপার এবং অন্যান্য কাগজপত্র সরবরাহ করা হয়েছে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ
সংরক্ষিত নারী আসন, পরিবারতন্ত্র নাকি ত্যাগীদের মূল্যায়ন?
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি