হিরো আলমের গাড়ি আটকে জরিমানা ও মামলা করলো পুলিশ

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪২

আলোচিত-সমালোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে জরিমানা এবং তার বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে বেশি গতিতে গাড়ি চালানোর অপরাধে ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে হিরো আলমের গাড়ি আটকে এই দণ্ড দেওয়া হয়।

জানা গেছে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক এম মুখলিছুর রহমানের দেওয়া উপহারের গাড়ি নিতে চুনারুঘাট যাচ্ছিলেন হিরো আলম। পথে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়। এজন্য নির্ধারিত সময়ের অনেক পরে চুনারুঘাটে পৌঁছান হিরো আলম। পরে সেখানে আনুষ্ঠানিকভাবে উপহারের মাইক্রোবাস গ্রহণ করেন হিরো আলম।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মাঈনুল ইসলাম জানান, শায়েস্তাগঞ্জ থানার সামনে মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার। কিন্তু হিরো আলমের টয়োটা এক্স-ফিল্ডার গাড়িটি ৯০ কিলোমিটার গতিতে যাচ্ছিল। ওই সময় গাড়িটি আটকের পর আড়াই হাজার টাকার মামলা দেওয়া হয়।

আরও খবর: উপহারের গাড়িটি অ্যাম্বুলেন্স বানিয়ে মানুষের জন্য ব্যবহৃত হবে: হিরো আলম

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
জামিন পেয়ে হিরো আলম বললেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার’
হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী