৩ শ্রমিকের মৃত্যু, ভবন মালিক ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪৯

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাকলিয়া থানায় এ মামলা করা হয়।

সাকিম আলী নামে নিহত এক শ্রমিকের ভাই হাকিম আলী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ভবনের মালিক মাহবুবুর রহমান এবং ঠিকাদার জামালকে আসামি করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলাটি তদন্ত চলছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

এর আগে মঙ্গলবার দুপুরে নগরের বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় নির্মাণাধীন আটতলা ভবন থেকে পড়ে এই তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়। তারা ভবনটিতে মাচাংয়ের ওপর দাঁড়িয়ে সিলিংয়ের কাজ করছিলেন। সে সময় মাচাং ভেঙে নিচে পড়ে এ মৃত্যুর ঘটনা ঘটে।

মৃতরা হলেন– ইস্রাফিল (২০), রিপন (২০) এবং সাকিম আলী (২০)।

ওসি জানান, ভবনটির আটতলায় নিরাপত্তাবেষ্টনী ছাড়াই কাজ করছিলেন শ্রমিকরা। অসাবধানতাবশত তিন শ্রমিক ছাদ থেকে নিচে পড়ে যান। পরে তাদের অন্য শ্রমিকরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিম ও ইস্রাফিলকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় রিপনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রিপনও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী