হালকা শীতে রাঙামাটিতে পর্যটকের ভিড়

জিয়াউল হক, রাঙামাটি
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৩আপডেট : ১১ মে ২০২৩, ২২:৪৮

শীতের শেষ প্রান্তে অবকাশ কাটাতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ি পর্যটন শহর রাঙামাটিতে সমাগম ঘটেছে বহু পর্যটকের। জেলার পর্যটনকেন্দ্রগুলো এখন লোকে লোকারণ্য। হোটেল-মোটেল ছাড়াও শহরের পর্যটন সংশ্লিষ্ট অন্যান্য ব্যবসাও এখন জমজমাট। শুক্রবার সকাল থেকেই রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখরিত ছিল।

কাপ্তাই লেক রাঙামাটির পলওয়েল পার্ক, ঝুলন্ত সেতু, কাপ্তাই লেক, সাজেক ভ্যালিসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে আনন্দে মেতে উঠেছেন পর্যটকরা। কেউ কাপ্তাই লেকে ট্যুরিস্ট বোট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কেউবা মার্কেটে গিয়ে স্থানীয়দের তৈরি টেক্সটাইল সামগ্রী এবং পছন্দের নানা জিনিস কিনছেন।

শহর রাঙামাটি কিংবা দূরের সাজেক, সর্বত্রই এখন পর্যটকের ভিড়। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এই মৌসুমে রাঙামাটিতে ভালো পর্যটক এসেছেন। তারা এই ধারাবাহিকতা সারাবছর আশা করেন।

ঝুলন্ত সেতু রাঙামাটি বেড়াতে আসা পর্যটক আবু সাঈদ বলেন, ‘শহরের যান্ত্রিকতা আমাদের আটকে রেখেছে। অফিস আর বাসা এই-ই যেন জীবন! তাই হঠাৎ বন্ধুদের নিয়ে বেড়াতে আসলাম রাঙামাটিতে।’

রাঙামাটিতে পলওয়েল পার্কে ঘুরতে আসা পর্যটক মামুন ও শাকিল বলেন, ‘এই পার্কে সব বয়সী মানুষের বিনোদনের ব্যবস্থা রয়েছে। তাই চট্টগ্রাম থেকে পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে এসেছি। এখান থেকে বিশাল কাপ্তাই লেকসহ প্রাকৃতিক সৌন্দর্য দেখে ভীষণ মুগ্ধ আমরা।’

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, ‘সপ্তাহের ছুটির শুক্র ও শনিবার প্রায় ৫০ ভাগ আবাসিক রুম বুকিং হয়েছে। এ ছাড়াও ঝুলন্ত সেতু এলাকায়ও প্রচুর পর্যটক বেড়াতে এসেছেন।’

পাহাড়ি ঝরনা রাঙামাটি ট্যুরিস্ট পুলিশের এসআই ওসমান গনি বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে। পর্যটকরাও নিরাপদে বিনোদন কেন্দ্রগুলোতে ভ্রমণ করছেন।’

/এমএএ/
সম্পর্কিত
দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে নতুন নিয়ম, বাংলাদেশি পর্যটকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ
পরিচিত জয়পুরের আড়ালে লুকিয়ে আছে যে অচেনা সৌন্দর্য
মালদ্বীপ মানেই বিলাসবহুল রিসোর্ট নয়, কম খরচেও ঘুরবেন যেভাবে
সর্বশেষ খবর
এক্সেল-এসপিএসএস জানলেই পড়াশোনার ফাঁকে আয়ের সুযোগ
এক্সেল-এসপিএসএস জানলেই পড়াশোনার ফাঁকে আয়ের সুযোগ
আইফোন ১৮ প্রো সিরিজে যত নতুন পরিবর্তন আনলো অ্যাপল
আইফোন ১৮ প্রো সিরিজে যত নতুন পরিবর্তন আনলো অ্যাপল
তালের সেমাইয়ে মিশুক শরতের মিষ্টি স্বাদ, রইল সহজ রেসিপি
তালের সেমাইয়ে মিশুক শরতের মিষ্টি স্বাদ, রইল সহজ রেসিপি
বর্জ্য থেকে বিদ্যুৎ: পরিবেশের ঝুঁকি কতটা 
বর্জ্য থেকে বিদ্যুৎ: পরিবেশের ঝুঁকি কতটা 
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা?