স্বর্ণের বার ছিনতাই: উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪১

ফরিদপুরের মধুখালী উপজেলায় ২০টি স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিক খান সাদিদকে গ্রেফতার করেছে পুলিশ। বালিয়াকান্দি এলাকা থেকে রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার সাদিদ বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল বলেন, ২০ পিস স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় শুক্রবার রাতে স্বর্ণব্যবসায়ী রাসেল মিয়া মামলা করেন। পরে অভিযান চালিয়ে ওই রাতেই ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের রইচ মোল্যাকে (৪০) গ্রেফতার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে সাদিদকে গ্রেফতার করা হয়। ছিনতাই হওয়া ২০টি স্বর্ণের বারের দাম আনুমানিক দেড় কোটি টাকা।

উল্লেখ্য, শুক্রবার মধুখালী উপজেলার কামারখালী গড়াই সেতুর টোলঘর এলাকায় স্বর্ণের বার ছিনতাই হয়। স্বর্ণব্যবসায়ী রাসেল কুমিল্লা থেকে যাত্রীবাহী পরিবহনযোগে চুয়াডাঙ্গায় যাওয়ার সময় এ ঘটনা ঘটে। চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচ জনকে আসামি করে মামলা করা হয়।

/আরআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের