৪ দিন পর মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ

হিলি প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৪

সীমান্তে গুলিতে নিহত হওয়ার চার দিন পরে বাংলাদেশি যুবক সাহাবুল হোসেন বাবুর (২৪) মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টায় দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে ভারতের হিলি থানার এসআই প্রিতম সিং বাংলাদেশের হাকিমপুর থানার এসআই হাসিনুর রহমানের কাছে মরদেহ হস্তান্তর করেন।

এ সময় সেখানে উভয় দেশের বিজিবি ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারির ঘটনায় হাকিমপুর থানার ধরন্দা এলাকার সাহাবুল হোসেন বাবুর মরদেহ গ্রহণ করেছি। বিজিবি, বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে বিএসএফের কাছ থেকে বাংলাদেশি যুবকের মরদেহ বুঝে নিয়েছি। প্রক্রিয়া শেষ করে ওই যুবকের মরদেহটি আমরা তার পরিবারের কাছে হস্তান্তর করবো।’

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পথ ভুলে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান সাহাবুল হোসেন নামে ওই যুবক। সে সময় বিএসএফের গুলিতে তিনি নিহত হন বলে অভিযোগ পাওয়া গেছে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের