বাসচাপায় প্রাণ গেলো হাইওয়ে পুলিশ সদস্যের

রংপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৪ আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৭

রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরে বাসচাপায় বড়দরগা হাইওয়ে পুলিশে কর্মরত কনস্টেবল মমিনুল ইসলাম নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলায়মান শেখ জানান, ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে।

নিহত মমিনুল ইসলামের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলায়। তার বাবার নাম বাবুল হোসেন। তিনিও পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য। মমিনুলের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ জানায়, রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ড্রাইভার মমিনুল ইসলাম (৩৫) হেঁটে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি পিকনিক থেকে ফেরা মিনিবাস তাকে চাপা দেয়। এতে মমিনুল গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

ঘাতক মিনিবাসটিকে আটক করা হলেও ড্রাইভার ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

 

 

/এমএএ/
সম্পর্কিত
বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত, আহত ১৫
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন বিএনপি নেতা
টঙ্গীতে গাড়িচাপায় প্রাণ গেলো বাবা-ছেলের
সর্বশেষ খবর
চুলের হারানো কোমলতা ও উজ্জ্বলতা ফেরাতে কাজে আসতে পারে ৩ কৌশল
চুলের হারানো কোমলতা ও উজ্জ্বলতা ফেরাতে কাজে আসতে পারে ৩ কৌশল
চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার ইউপি চেয়ারম্যান
চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার ইউপি চেয়ারম্যান
কোন কোন কোম্পানির শেয়ার কিনলে ঠকবেন না
কোন কোন কোম্পানির শেয়ার কিনলে ঠকবেন না
‘আজই’ ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
‘আজই’ ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে