বিএনপির আন্দোলন জনগণের সঙ্গে ভাঁওতাবাজি: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৫

বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন,  ‘বিএনপির আন্দোলন তাদের নিজেদের কর্মী-সমর্থকদের ও জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই নয়। এখন তারা যে কথাগুলো বলছে, সেগুলোও ওই ভাঁওতাবাজিরই অংশ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরে মোহিনী মিল আদর্শ কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।

এ অনুষ্ঠানে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘২০১৩ সাল থেকে বিএনপি এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে বহু চেষ্টা করেছে। তার ফলাফল মানুষ জানে। আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে টেনে-হিঁচড়ে নামানোর শক্তি বিএনপির নেই। এ দেশে কোনও রাজনৈতিক দলের সেই শক্তি নেই।’

 ‘যদি অস্তিত্ব টিকিয়ে রাখতে চান, তাহলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিন। সেই নির্বাচন সংবিধান অনুযায়ী এই সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনেই হবে। সরকারকে বাদ দিয়ে অসাংবিধানিক প্রক্রিয়ায় এ দেশে আর কোনও নির্বাচন হবে না।’

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘ওইদিন খালেদা জিয়ার গতিবিধি ও সন্দেহজনক আচরণ এ ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। মির্জা ফখরুলরা এখন উল্টাপাল্টা কথা বলেন, সেদিন সকাল থেকে দুই দিন খালেদা জিয়া কোথায় অন্তর্ধানে ছিলেন তা খোলাসা করুন।’

উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. সাইদুর ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ
কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা: হানিফসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
গুলিতে হাসপাতালের কর্মচারী নিহত: হানিফের বিরুদ্ধে হত্যা মামলা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের