এমপি হানিফের বাড়িতে হামলা-ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৪, ২৩:৩১ আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০২:২৩

কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের পিটিআই সড়কের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। কুষ্টিয়ার পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে শহরের পিটিআই সড়কে অবস্থিত হানিফের বাসার সামনে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। তারা বাসার নিচতলায় ভাঙচুর চালায়। তবে সে সময় হানিফ বাসায় ছিলেন না।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী বলেন, ‘হালকা ভাঙচুর হয়েছে। ইটপাটকেল মেরেছে। পরে পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে। তার বাসায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘সন্ধ্যায় হঠাৎ এমপির বাড়িতে হামলার ঘটনা ঘটে। দুই-তিন মিনিটের মধ্যে সেখানে পুলিশ পাঠিয়ে টিয়ারশেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।’

এদিকে, কুষ্টিয়ায় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন। আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগের অফিস, শহরের পাঁচরাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মজমপুর গেটের ট্রাফিক বক্সে ব্যাপক ভাঙচুর চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অবস্থান নেয় হাজারো আন্দোলনকারী। পরে শহরের সাদ্দাম বাজার থেকে মিছিল নিয়ে চৌড়হাস মোড়ে জড়ো হয় তারা। মজমপুর গেটে যাওয়ার পথে সাদ্দাম বাজার মোড়ে এক আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করা হয়। পরে মজমপুর গেটে ট্রাফিক অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। দিনভর শহরের এনএস রোড ও জেলা স্কুলের সামনে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চালিয়ে যায় তারা। পুলিশ টিয়ারশেল, ছররা গুলি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুরের দিকে বিক্ষুব্ধরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালায়।

/এএম/
সম্পর্কিত
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটপাটের মামলায় জিন্নাহ কারাগারে
রাড্ডায় ভাঙচুরের ঘটনায় জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেফতার
গাজায় ঘুমন্ত বাসিন্দাদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ৫
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জাকসু নির্বাচনের প্রার্থী সেই ছাত্রদল নেত্রীর পদত্যাগ, বললেন রাজনৈতিক পরিবেশের কথা
জাকসু নির্বাচনের প্রার্থী সেই ছাত্রদল নেত্রীর পদত্যাগ, বললেন রাজনৈতিক পরিবেশের কথা
সংশোধিত আইসিটি সিলেবাস প্রকাশের সময় জানালো জাতীয় বিশ্ববিদ্যালয়
সংশোধিত আইসিটি সিলেবাস প্রকাশের সময় জানালো জাতীয় বিশ্ববিদ্যালয়
এনসিপির কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট
এনসিপির কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন