সালিশ বৈঠক শেষে ফেরার পথে মারামারিতে যুবকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০১

ময়মনসিংহের নান্দাইলে সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে দু’পক্ষের মারামারিতে আবদুর রাজ্জাক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের আত্মারামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আবদুর রাজ্জাক একই গ্রামের মৃত মাইজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, আত্মারামপুর গ্রামের আওয়ালের ছেলে আলম মিয়া বছরখানেক পূর্বে একই উপজেলার খারুয়া ইউনিয়নের জামতলা গ্রামে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এই বিষয়ে সমাধানের জন্য সোমবার রাতে ১০টার দিকে স্থানীয় মধুপুর বাজারে সালিশ দরবার অনুষ্ঠিত হয়। বৈঠকে কোনও সমাধান না হওয়ায় উভয় পক্ষ বাড়ি ফিরে যাওয়ার পথে আত্মারামপুর গ্রামে সংঘর্ষ বাঁধে। সে সময় উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতি, পরে দেশি অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় দু’পক্ষের মারামারি ঠেকাতে এগিয়ে আসেন আবদুর রাজ্জাক। এক পর্যায়ে পতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুরুতর আহত রাজ্জাককে স্বজনরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভগ্নীপতি আবদুল মোতালেব বলেন, ‘স্থানীয় আবদুল জব্বার, সাইফুল ইসলাম গংরা এই হত্যাকাণ্ডে জড়িত। নিহত আবদুর রাজ্জাকের ছোট তিনটি সন্তান রয়েছে। একটি সন্তান প্রতিবন্ধী। এমন হত্যাকাণ্ডে পরিবার দিশেহারা হয়ে পড়েছে। আমরা এই ঘটনায় জড়িতদের ফাঁসি দাবি করছি।’

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, নিহতের লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখনও কাউকে আটক করা যায়নি। আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি