রূপগঞ্জের স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নান্নু স্পিনিং মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ আগুনে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সোয়া ১টায় এ আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের তীব্রতা বাড়তে শুরু করে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় বিকাল ৩টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে এলেও কাজ চলছে ডাম্পিংয়ের।

জানা গেছে, উপজেলার গাউছিয়া ভুলতা এলাকায় অবস্থিত নান্নু স্পিনিং মিলে আগুন লাগার পরপরই দ্রুত শ্রমিকরা বেরিয়ে আসতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের সহকারী উপ-পরিচালক ফখর উদ্দিন আহমেদ জানান, এখন আড়াইহাজারে এসপি কেমিক্যাল কোম্পানিতে কাজ চলছে। আর রূপগঞ্জে স্পিনিং মিলের আগুন আমাদের নয়টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর জানা যাবে সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ। এখন ডাম্পিং চলছে। 

/এমএএ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের