শহীদ মিনার ভাড়া দেওয়া নিয়ে বিতর্কের মুখে মেয়র

সিলেট প্রতিনিধি
০৩ মার্চ ২০২৩, ১৯:৩০আপডেট : ০৩ মার্চ ২০২৩, ২২:১০

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার টাকার বিনিময়ে ভাড়া দেওয়া নিয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী বিতর্কের মুখে পড়েছেন। মেয়র শহীদ মিনার ভাড়া দেবেন, এমন তথ্য জানার পর এর প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় প্রগতিশীল রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠনের নেতারা।

এ নিয়ে বিতর্কের মুখে অবশেষে সভা আহ্বান করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে আগামী শনিবার (১১ মার্চ) এই সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ সভা আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১১ মার্চ সকাল ১১টায় নগরভবনে হবে এই সভা। নগরভবনে আয়োজিত সে সভায় সংশ্লিষ্ট সব প্রতিনিধিকে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

এদিকে, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বুধবার এক বিবৃতিতে বলেন, ‘সিলেট সিটি করপোরেশনের মেয়র কর্তৃক বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ভেতরে বাণিজ্যিক স্থাপনা তৈরি এবং অর্থের বিনিময়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বরাদ্দের বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সিলেট বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সমগ্র জাতির গভীর আবেগ ও শ্রদ্ধার প্রতীক। অর্থের বিনিময়ে শহীদ মিনার বরাদ্দ কিংবা স্মৃতিসৌধের অভ্যন্তরে বাণিজ্যিক উদ্দেশ্যে স্থাপনা তৈরি সিলেট সিটি করপোরেশনের মেয়রের উদ্ভট চিন্তা, রাজনৈতিক দেউলিয়াত্ব, গণতান্ত্রিক রাজনৈতিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড সংকুচিত করার স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচায়ক এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থি।’

নেতৃবৃন্দ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সিসিক মেয়র কর্তৃক অর্থের বিনিময়ে বরাদ্দ দেওয়ার চক্রান্ত বন্ধ এবং স্মৃতিসৌধের অভ্যন্তরে মূল স্থাপনার বাইরের সব স্থাপনা অবিলম্বে ভেঙে ফেলার আহ্বান জানান। এ বিষয়ে সোচ্চার হওয়ার জন্য সিলেটের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও সবার প্রতি আহ্বান জানান।

বিবৃতিদাতারা হচ্ছেন—গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, সিলেট জেলা সিপিবির সাবেক সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ, শহিদুল ইসলাম, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, আইডিয়ার প্রধান নির্বাহী নজমুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অম্বরিষ দত্ত, নাগরিক মৈত্রীর সমর বিজয় সি শেখর, ন্যাপ ঐক্য সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, সিপিবি জেলা সভাপতি ফরহাদ হোসেন, গণতন্ত্রী পার্টির মো. আরিফ মিয়া, জাসদ মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি সিকান্দর আলী প্রমুখ।

এদিকে, এক বিবৃতিতে উদীচী শিল্পী গোষ্ঠী বলেছে, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ব্যবহার করতে গেলে ভাড়া দিতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। বিভিন্ন গণমাধ্যমে এমন সিদ্ধান্তের কথা প্রচারিত হয়েছে। এমন সিদ্ধান্ত মানুষের গণতান্ত্রিক অধিকার পরিপন্থি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সংকুচিত করার ষড়যন্ত্র বলে মনে করে উদীচী। তাই, এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে উদীচী।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
রামিসার ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ 
মৃত মেয়ের ছবি না তোলার অনুরোধ জানিয়ে কারিনার মা বললেন, ‘এগুলো ধর্মের পরিপন্থি’
শহীদ মিনারে নাট্যজন আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা, অশ্রুসিক্ত সংস্কৃতি কর্মীরা 
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের