খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি চতুর্থ দিনে, রোগীদের ভোগান্তি

খুলনা প্রতিনিধি
০৪ মার্চ ২০২৩, ০৯:৪৪আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১০:২১

খুলনার একটি হাসপাতালের চিকিৎসক শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলার অভিযোগে পুলিশের এএসআই নাইমকে গ্রেফতারের দাবিতে শনিবার চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। ফলে সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে রোগীদের ভোগান্তি বেড়েই চলেছে। চার দিন ধরে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পেয়ে অসহায় হয়ে পড়েছেন রোগীরা। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা নিতে না পেরে ফিরে যাচ্ছেন।

খুলনায় চলছে চিকিৎসকদের কর্মবিরতি, যাচ্ছে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল

এ অবস্থায় চিকিৎসকরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ সমাবেশ ও সাধারণ সভা করবেন। আর রোগীদের ভোগান্তির প্রতিবাদে মানববন্ধন করবে নাগরিক সমাজ।

খুলনা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ বলেন, ‘চিকিৎসকদের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। দুপুর পর্যন্ত বিক্ষোভ সমাবেশ ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দলের সঙ্গে আবারও বৈঠক হবে। এর মধ্য দিয়েই একটি সমাধান বের হতে পারে।’

খুলনা নাগরিক সমাজ নেতা অ্যাডভোকেট বাবু কে হাওলাদার বলেন, ‘হাসপাতাল ও ক্লিনিকে রোগী ভোগান্তি নিরসনের দাবিতে ৪ মার্চ বেলা ১টার দিকে শিববাড়ি মোড়ে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হবে।’

খুলনায় চিকিৎসকের ওপর হামলার অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড

কলোরোয়া থেকে স্ট্রোক রোগী সাজেদা বেগমকে (৭০) নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা আকলিমা বেগম বলেন, ‘মা স্ট্রোক করেছেন। তার ডায়াবেটিকস, হাইপ্রেসার রয়েছে। গত চার দিন এখানে রয়েছি। এই সময়ে বড় ডাক্তার আসেনি। নার্সরা আসছেন। মা মাঝে-মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন। চার দিন বসে আছি। আর কয়দিন বসে থাকবো জানি না।’

অপর এক রোগীর স্বজন শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘কালিয়া থেকে ডেলিভারি রোগী নিয়ে খালিশপুর ক্লিনিকে যান তিনি। সেখানে ডাক্তার না থাকায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বড় ডাক্তার নেই। নার্সরা দেখাশোনা করছেন। ডাক্তার কখন আসবেন জানা নেই।’

এদিকে, স্বাস্থ্য অধিদফতরের একটি প্রতিনিধি দল শুক্রবার বিএমএ ভবনে চিকিৎসক নেতাদের সঙ্গে বৈঠক শেষে বলেন, ‘জরুরি সেবা চলছে। ইনডোর সেবা চলছে। ডাক্তাররা হাসপাতালে আছেন। অপারেশন হচ্ছে। হাসপাতালে কোনও ধরনের সমস্যা নেই। তাহলে চিকিৎসকদের কর্মবিরতি থাকে কী করে?’

উল্লেখ্য, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক নিশাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ১ মার্চ সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। যা এখনও চলছে। ৪ মার্চ বেলা ১২টায় নগরীর শেখ আবু নাসের হাসপাতালের সামনে চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ করার কথা রয়েছে। আর সন্ধ্যায় হবে বিএমএ খুলনার সাধারণ সভা।

/এমএএ/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
ধর্ষণের অভিযোগে গ্রেফতার সরকারি চিকিৎসক
হামের প্রাদুর্ভাব: ঈদে ছুটি পাচ্ছেন না সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি