‘আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত চিকিৎসকদের আন্দোলন চলবে’

খুলনা প্রতিনিধি
০৪ মার্চ ২০২৩, ১০:০৭আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১১:২৫

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলায় অভিযুক্ত পুলিশের এএসআই নাইম গ্রেফতার না হওয়া পর্যন্ত চিকিৎসকদের কর্মবিরতিসহ আন্দোলন চলবে। শনিবার (৪ মার্চ) সকালে এ কথাই বললেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম।

খুলনায় চলছে চিকিৎসকদের কর্মবিরতি, যাচ্ছে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল

তিনি বলেন, ‘একজন আসামি এখনও কী করে পুলিশের সামনে ও পুলিশের সঙ্গে থাকতে পারে? পুলিশ তাকে কেন গ্রেফতার করছে না? কর্মস্থলে নিরাপত্তার দাবি করা কি অন্যায়? চিকিৎসকরা দীর্ঘদিন আন্দোলন করছে এই কর্মস্থলে নিরাপত্তা চেয়ে। কিন্তু কোনও সুরাহা হচ্ছে না। কেন চিকিৎসকদের দাবি গুরুত্ব পাচ্ছে না। কর্মস্থলে চিকিৎসকদের ওপর হামলা আজকে নতুন না। আগেও হয়েছে। হামলায় চিকিৎসক রাকিব মারা গেছেন। কেন এমন হবে? তাই চিকিৎসকরা এখন কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর।

‘আসামি গ্রেফতার হলেই কেবল কর্মবিরতি প্রত্যাহার হতে পারে। আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত চিকিৎসকরা আন্দোলন চালিয়ে যাবেন। বিক্ষোভ সমাবেশ হবে। সাধারণ সভা থেকে আরও কর্মসূচি আসতে পারে।’

খুলনায় চিকিৎসকের ওপর হামলার অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড

উল্লেখ্য, ডা. নিশাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ১ মার্চ সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। যা এখনও চলছে। শনিবার বেলা ১২টায় নগরীর শেখ আবু নাসের হাসপাতালের সামনে চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ করার কথা রয়েছে। আর সন্ধ্যায় হবে বিএমএ খুলনার সাধারণ সভা।

/এমএএ/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের