হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি
০৫ মার্চ ২০২৩, ২২:০৬ আপডেট : ০৫ মার্চ ২০২৩, ২২:০৬

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মান্দিয়া গ্রামের কৃষক হক আলি হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে ঝিনাইদহ জেলা দায়রা জজ নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমাো, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন– ওই গ্রামের এলেম মণ্ডলের ছেলে আসাদুল হক, আলী মণ্ডলের ছেলে খাকচার মণ্ডল এবং খাকচার মণ্ডলের ছেলে আনিসুর রহমান মণ্ডল।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন বাদশা জানান, ২০১৪ সালের ৭ জুলাই হরিণাকুণ্ডু উপজেলার মান্দিয়া গ্রামের কৃষক হক আলিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় আসাদুল হক। ৯ জুলাই সকালে গ্রামের একটি কলাবাগান থেকে হক আলির মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। আসামিরা তাকে মাথায় আঘাত করে এবং গলায় ফাঁস দিয়ে হত্যা করে মাটিতে পুঁতে রাখে।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ১ মার্চ পুলিশ চার জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত রবিবার তিন আসামিকে এই দণ্ড দেন। মামলা চলাকালে আসামি তোয়াজ উদ্দিন মারা যাওয়ায় তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক