বাসের ধাক্কায় প্রাণ গেলো মাদ্রাসা শিক্ষকসহ ৩ জনের

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ মার্চ ২০২৩, ১৪:৫৯আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১৪:৫৯

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল ও বাইসাইকেলে বাসের ধাক্কায় মাদ্রাসার শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মাজড়া এম. ইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোটরসাইকেল চালক হাসিবুর রহমান, পোনা গ্রামের লোকমান শেখের ছেলে বাইসাইকেল আরোহী নবীর শেখ (২২) ও একই এলাকার রাজা মিয়ার ছেলে আব্দুর রহিম (২০)।

কাশিয়ানীর ঘোনাপাড়া হাইওয়ে থানার পরিদর্শক শরিফুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক হাসিবুর নিহত হন। এ সময় আহত হন বাইসাইকেলে থাকা নবীর ও রহিম। তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত বলে জানান। 

পরিদর্শক শরিফুল ইসলাম আরও জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি। 

/আরআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী