নিজ ঘরে নারীকে গলা কেটে হত্যা, স্বামী-ভাশুরসহ আটক ৪

জয়পুরহাট প্রতিনিধি
০৮ মার্চ ২০২৩, ১৫:২৫আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৫:২৫

জয়পুরহাটের আক্কেলপুরের গুডুম্বা গ্রামে পান্না বেগম (৩০) নামে এক নারীকে নিজ বাড়িতে গলা কেটে হত্যার ঘটনায় স্বামী, ভাশুর, জাসহ চার জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুম্বা পূর্বপাড়া গ্রামে এ ঘটনার পর ভোরে পুলিশ তাদের আটক  করে।

নিহত গৃহবধূ পান্না বেগম (৩০) গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে সিরাজুল ইসলাম শবে বরাতের রাতে ইবাদতের জন্য গ্রামের মসজিদে যান। রাত ১০টার দিকে ফিরে ঘরে স্ত্রীর গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার করেন। তার চিৎকারে প্রতিবেশীরা সেখানে যান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

গুডুম্বা গ্রামের বাসিন্দা সেলিম হোসেন বলেন, ‘ঘটনার পর গ্রামবাসী ছুটে এসে ঘরের ভেতর সিরাজুলের স্ত্রীর গলা কাটা লাশ দেখতে পান। তারা থানা-পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিহতের স্বামী, ভাশুর ও জাকে আটক করে থানায় নিয়ে যায়। আর হত্যার কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করে।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে ঘরের মেঝেতে গৃহবধূর পরনের কাপড় ও ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখি। সিরাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদে সন্দেহ হয়। পরে অধিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার বিষয়টি নিশ্চিত করে। পরে স্বামী সিরাজুল ইসলাম তাঁর ভাই, ভাবী ও প্রতিবেশী একজনকে আটক করা হয়।’

/এসএন/এমএএ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী