নিরাপত্তা বাহিনীর সঙ্গে কেএনএফের গোলাগুলি

বান্দরবান প্রতি‌নি‌ধি
১২ মার্চ ২০২৩, ১৮:২৩আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৮:২৩

বান্দরবানের রুমায় পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কেএনএফের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রবিবার সকাল থেকে থেমে থেমে রুমা-রোয়াংছড়ি সীমান্তের রনিনপাড়ার কাটাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রবিবার সকালে রনিনপাড়ার কাটাপাহাড় এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল টিমের ওপর অতর্কিত হামলা চালায় পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এ সময় টহলরত নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আলমগীর হোসেন বলেন, ‘সকালে কাটা পাহাড় এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ কেএনএফের গোলাগুলি হওয়ার খবর শুনেছি। এলাকাটি দুর্গম হওয়ায় বিস্তারিত এখনও জানা যায়নি।’

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের