বাধা পেরিয়ে মেডিক্যালে চান্স পেলেন এমরান

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০২৩, ২২:০১আপডেট : ১৩ মার্চ ২০২৩, ২২:০১

দারিদ্র্যের বাধা পেরিয়ে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এমরান হোসেন। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন এই অদম্য মেধাবী।

এমরানের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজির হাট ইউনিয়নের মিয়াপাড়া এলাকায়। তার বাবা মো. ইউসুফ একটি ডিস্ট্রিবিউটর কোম্পানির ভ্যানচালক হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় স্কুলশিক্ষক ইফতেখার মাহমুদ বলেন, ‘এমরান খুবই মেধাবী একজন শিক্ষার্থী। সে মেডিক্যালে ভর্তির জন্য কোনও কোচিং অথবা কারও কাছে প্রাইভেট পড়েনি। সম্পূর্ণ নিজের মেধা ও প্রজ্ঞায় মেডিক্যালে পড়ার চান্স পেয়েছে। তার বাবা একজন ভ্যানচালক। এলাকায় তারা খুবই সাদাসিধে জীবন যাপন করে। পরিবারে সে একমাত্র ছেলে। তার আরও চার বোন রয়েছে। তাদের পরিবারে আর্থিক সংকট রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এমরান উপজেলার হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমি ও লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে গোল্ডেন জিপিএ পেয়েছে। সে কমলনগর তথা আমাদের গর্ব। উপজেলায় সে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা তার ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। এমরান মেডিক্যালে চান্স পাওয়ায় এলাকায় আনন্দ বিরাজ করছে।’

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, ‘এমরান সাধারণ মেধাবী শিক্ষার্থীদের মডেল, আইকন ও অনুপ্রেরণা। সংগ্রাম করে মেডিক্যালে ভর্তির সুযোগ পাওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা। তার মেডিক্যালে পড়াশোনায় সব সময় উপজেলা  প্রশাসনের সহযোগিতা থাকবে।’

/এমএএ/
সম্পর্কিত
আরেকটি সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার