রাঙামাটিতে স্পিডবোট উল্টে একজনের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
১৪ মার্চ ২০২৩, ১৫:৩৬আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৫:৩৬

রাঙামাটির লংগদুতে যাত্রীবাহী স্পিডবোট উল্টে একজন মারা গেছেন। আহত নয় জন আহত হয়েছেন।  মঙ্গলবার (১৪ মার্চ) সকালে মধুয়াছড়া নামক এলাকায় কাচালং নদীর বাঁকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম মমতা বেগম (৩৫)। তিনি লংগদুর মাইনীমুখ সোনাই এলাকার স্বামী সাহাব উদ্দিনের স্ত্রী।

গুরুতর আহতরা হলেন– সালমান (৮) ও কবির হোসেন (৬০)। স্পিডবোট চালকের নাম মো. আলী।

স্থানীয়ভাবে জানা যায়, মাইনীঘাট থেকে রাঙামাটি আসার পথে মধুয়াছড়া নদীর বাঁকে দাঁড়িয়ে থাকা একটি বোটের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়। বোটে থাকা যাত্রীদের মধ্যে নয় জন আহত হয়। তাদের মধ্যে দুই জনকে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার জানান, ১০ জন যাত্রীর মধ্যে একজন নিখোঁজ ছিলেন। স্থানীয় জেলেদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

লংগদু উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন হোসেন চৌধুরী জানান, হাসপাতালে নয় জনকে আহত অবস্থায় আনা হয়েছিল। তাদের মধ্যে সাত জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দুই জনকে গুরুতর অবস্থা হওয়ায় খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়। যাত্রীদের মধ্যে নিখোঁজ একজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।

/এমএএ/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রাশিদুল আহত
চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যানের কারণে ফেরিঘাটে বাস ডুবেছে: সেতুমন্ত্রী
রাজধানীর শ্যামপুরে ভ্যান উল্টে চালক নিহত 
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ