ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে আহত ৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৪, ০০:০৪আপডেট : ০২ জুন ২০২৪, ০০:০৪

রাজধানীর ডেমরা বাঁশেরপুল এলাকায় একটি স্টিল মিলে বিস্ফোরণে ৭ জন আহত ও দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে জহির স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে মেশিন মেরামতের সময়ে টুলবক্স বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত শ্রমিকরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ ও বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হচ্ছেন-  তরিকুল ইসলাম (৩৪), সুজন (২৫), শফিকুল ইসলাম(২৫), মো. রনি (৩৪), আমিনুল ইসলাম(২৬), দীপন দাস (৩৫) ও কাঞ্চন (২৭)।

প্রতিষ্ঠানটির সুপারভাইজার সাকিব খান জানান, প্রতিষ্ঠানে মেশিনটির টুলবক্সটি ওভারহিট হওয়ায়,  মেনটেনেন্সকারীরা চেক করার সময়ে টুলবক্সটি হঠাৎ করে বিস্ফোরিত হয়ে নাট-বল্টু ছুটে যায়। সে সময়ে উপস্থিত যারাই ছিল, তারা সকলেই কম বেশি আহত হয়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে এমনটা হয়ে থাকতে পারে। তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে, কী কারণে বিস্ফোরণ ঘটেছে।

আহতদের ব্যাপারে তিনি বলেন, তারা এখন মোটামুটি সকলেই ভালো আছে। আশা করছি- রাতেই তাদের বাসায় নিয়ে যেতে পারবো।

/এআইবি/কেএইচ/এমএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম