প্রেমিকার ছবি ফেসবুকে দিয়ে কারাগারে যুবক

রাজশাহী প্রতিনিধি
১৪ মার্চ ২০২৩, ২১:১৮আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২১:২০

রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সোহান শেখ (২৬) নামে এক তরুণকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত সোহানের বাড়ি পাবনার ঈশ্বরদীর ফতে মোহাম্মদপুর নিউ কলোনিতে।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, ‘১৬ বছরের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েছিলেন সোহান। তারপর বাড়িতে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু কিশোরীর পরিবার এখনই তার বিয়ে দিতে রাজি হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে সোহান ওই কিশোরীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ওই কিশোরীর ভাই ২০২০ সালের ৬ আগস্ট ঈশ্বরদী থানায় সোহানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও বলেন, ‘এ মামলার বিচার চলাকালে সোহানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত তাকে একটি ধারায় দুই বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। আরেকটি ধারায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

রায়ে আদালত বলেছেন, সাজা একটার পর একটা কার্যকর হবে। জরিমানার টাকা না দিলে প্রতি এক লাখের জন্য আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে আসামিকে।

/এমএএ/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি