‘ইভিএম শতভাগ স্বচ্ছতার প্রতীক’

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৬ মার্চ ২০২৩, ১৩:৩৫ আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৪:২৭

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, ‘ইভিএম হচ্ছে শতভাগ স্বচ্ছতার প্রতীক। এখানে কোনও পক্ষপাতিত্ব করার সুযোগ নেই। আমরা ৬০০-এর বেশি নির্বাচন করেছি। কিন্তু কোনও পক্ষপাতিত্ব করিনি।’

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

এ সময় নির্বাচন কমিশনার বলেন, ‘সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে চাই। দলগুলোর সঙ্গে বারবার সংলাপ করছে ইসি। কোনও কোনও দল সংলাপে আসছে। আবার কোনও কোনও দল আসেনি। আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি, যেন সব দল নির্বাচনে অংশ নেয়। তবে, নির্বাচনে আসা না আসা দলের ব্যাপার।’

উল্লেখ্য, বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলার দুটি ও জীবননগর উপজেলার ছয়টিসহ মোট আট ইউপিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আলমডাঙ্গা উপজেলার নাগদহ ও আইলহাস ইউনিয়নের ১৮টি কেন্দ্রে এবং জীবননগর উপজেলার ৬টি ইউপিতে ৫৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ইভিএম মেশিনে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

আট ইউপিতে মোট ৪০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আইনশৃঙ্খলা রক্ষায় ছয় স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আটটি ভ্রাম্যমাণ আদালত, তিন প্লাটুন বিজিবিসহ মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিটি ভোট কেন্দ্রে পাঁচ জন পুলিশ এবং ১৭ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে।

/এসএন/এমএএ/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন নিয়ে যা জানালো ইসি
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
দেশে ভোটার সংখ্যা কত, জানালো ইসি 
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক