সড়কে প্রাণ গেলো ৩ জনের

পিরোজপুর প্রতিনিধি
১৭ মার্চ ২০২৩, ২২:৪৩ আপডেট : ১৭ মার্চ ২০২৩, ২২:৪৩

ঢাকা-মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের শংকরপাশা এলাকায় নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা দেওয়ায় তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় নসিমনের আরও ছয় যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, শুক্রবার (১৭ মার্চ) বিকালে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চন্দ্রা এলাকার আল-আমিন মল্লিকের ছেলে শাহিন মল্লিক (১৮); এই জেলার মোড়েলগঞ্জ উপজেলার চোমরা এলাকার আবুল হোসেন মিনার ছেলে ইয়াসিন মিনা (২২) এবং কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকার বাসিন্দা বাদশা  (১৭)।

দুর্ঘটনায় আহত পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন সিরাজুল ইসলাম শিমলু জানান, বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে একটি বিয়েবাড়িতে ক্যাটারিং সার্ভিসে খাবার পরিবেশনের জন্য তারা ২১ জন নসিমনে পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিলেন। নসিমনটি পিরোজপুরের শংকরপাশা এলাকায় পৌঁছালে ডানপাশের চাকাটি ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক দিয়ে আসা একটি বাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হন এবং হাসপাতালে নিয়ে গেলে আরও একজন মারা যান। এ ছাড়া গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসা হলে তাদের মধ্যে একজন মারা যান। গুরুতর আহত দুই জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি জানান, এ ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনায় শিকার নসিমন ও বাস জব্দ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক