ড্রেজারের পাখায় জড়িয়ে থাকা যুবকের লাশ উদ্ধার

মোংলা প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, ১৩:১৭আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৩:১৭

মোংলা বন্দরে ড্রেজারের পাখায় জড়িয়ে থাকা অবস্থায় নাঈম দেওয়ান (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করেছ ফায়ার সার্ভিস। 

এর আগে বিকেলের দিকে বন্দরের ৫ নম্বর জেটি সংলগ্ন পশুর নদীতে ড্রেজারে কাজ করতে দিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি। নাঈম দেওয়ানের বাড়ি মুন্সিগঞ্জে। 

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ফায়ার ষ্টেশন কর্মকর্তা মো. আরদেশ আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বন্দরের জেটিতে ভাড়ায় নিয়োজিত এ জেড কোম্পানির ‘সিএসডি বোখারি’ ড্রেজারে কাজ করতেন নাঈম। শনিবার বিকেলে ওই ড্রেজারের পাখা পরিস্কার করার সময় হঠাৎ তার ওপর পাখাটি খুলে পড়ে। এ সময় তিনি নদীতে ছিটকে পড়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষ সন্ধ্যা ৭টার দিকে আমাদের জানায়। পরে উদ্ধারে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। রাত সাড়ে ৮টার দিকে ড্রেজারের পাখায় জাড়ানো অবস্থায় নাঈমের লাশ উদ্ধার করা হয়। লাশ মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএন/
সম্পর্কিত
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
চট্টগ্রাম ও মোংলা বন্দরজ্বালানি সংকটে পণ্য খালাস করতে পারছে না লাইটার জাহাজ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের