স্কুলবাসের ধাক্কায় প্রাণ গেলো ভ্যানচালকের

বগুড়া প্রতিনিধি
২০ মার্চ ২০২৩, ১৪:৩১আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৪:৩১

বগুড়ায় স্কুলবাসের ধাক্কায় আনিসার রহমান (৫২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (২০ মার্চ) সকালে শহরের জয়পুরপাড়া এলাকার সাতমাথা-মাটিডালি সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

আনিসার রহমান সদরের ফাঁপোড় ইউনিয়নের কৈচড় গ্রামের বাসিন্দা। ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে আলুবোঝাই একটি ভ্যান জয়পুরপাড়া এলাকায় সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলো। এ সময় মাটিডালির দিকে যাওয়া একটি স্কুলবাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আনিসার রহমান মারা যান। লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘দুর্ঘটনার পরপরই বাস রেখে চালক ও সহযোগী পালিয়ে যান। বাসে থাকা শিক্ষার্থীরা নিরাপদে নেমে গেছে। স্কুলবাসটি জব্দ করা হয়েছে। চালক এবং সহযোগীকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

/এসএন/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম