ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় গেলো প্রাণ

ঠাকুরগাঁও প্রতিনিধি
২১ মার্চ ২০২৩, ১১:৫০আপডেট : ২১ মার্চ ২০২৩, ১১:৫১

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেলে থাকা শরিফুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আরিফুল ইসলাম (১৯) নামে আরও একজন আহত হয়েছেন। সোমবার (২০ মার্চ) রাতে বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের কাদশুকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শরিফুল ও আরিফুল সম্পর্কে দুই ভাই। তারা বালিয়াডাঙ্গী উপজেলার দুয়োসুয়ো ইউনিয়নের লালাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বোরো ক্ষেতে সেচ দিয়ে রাতে শ্যালো মেশিন সাইকেলে উঠিয়ে বাড়িতে ফিরছিলেন শরিফুল ইসলাম ও আরিফুল ইসলাম। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে সাইড দেওয়ার সময় পেছন থেকে আসা একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বড় ভাই শরিফুল। ছোটো ভাই আরিফুলকে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠান।

/এসএন/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী