কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহতের পর সড়ক অবরোধ

মৌলভীবাজার প্রতিনিধি
২৪ মার্চ ২০২৩, ১৭:৩৯আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৭:৩৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন সুমন রায় নামে এক যুবক। এ সময় আহত হয়েছেন আরেক তরুণ। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক সড়ক অবরোধ করেন। শুক্রবার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে শহরের হবিগঞ্জ সড়কে হোটেল মেরিনার সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল পুলিশ পরির্দশক তদন্ত মো.আমিনুল ইসলাম।

নিহত সুমন রায় (৩০) উপজেলার ৩নং সদর ইউনিয়নের সন্ধানী আবাসিক এলাকার রাধাচরণ রায়ের ছেলে।

দুর্ঘটনায় আহত সৌরভ পাল (২০) জানান, দুপুর ১টার দিকে তিনি ও সুমন বাইসাইকেলে শহরে আসছিলেন। পথে হোটেল মেরিনা'র সামনে আসামাত্র প্রাণ গ্রুপের কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ড : ১২-০৯৪৫) পেছন দিক থেকে তাদের ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে দুজনেই রাস্তার ওপর ছিটকে পড়েন। এ অবস্থায় পড়লে ভ্যানের সামনের চাকায় পিষ্ট হয়ে সুমন রায় ঘটনাস্থলেই মারা যান। আহত হন সৌরভ পাল।

ঘটনার পরপরই স্থানীয়রা ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন। স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম