শামীম ওসমানের সুস্থতা কামনা করে মসজিদে মসজিদে দোয়া

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০২৩, ২২:১৫আপডেট : ২৪ মার্চ ২০২৩, ২২:১৯

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সুস্থতা কামনা করে নেতাকর্মীরা মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করেছেন।

শুক্রবার (২৪ মার্চ) দিনব্যাপী তার সুস্থতা কামনা করে জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া করা হয়েছে। বুধবার রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শামীম ওসমানের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, পেটে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে ব্যথা হচ্ছে, তা পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা সম্ভব হবে। হাসপাতালে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

এদিকে, এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান বাবার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। বৃহস্পতিবার ফেসবুক স্ট্যাটাসে তিনি বাবা শামীম ওসমানের অসুস্থতার কথা উল্লেখ করেন। ফেসবুকের স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘আব্বু গতকাল রাত থেকে অসুস্থ। বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আপনারা সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। সবার কাছে দোয়া কামনা করছি। আস-সালামু আলাইকুম।’

এই ফেসবুক পোস্টের পর দ্রুত রোগমু‌ক্তি কামনা করে জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি শেখ সাফা‌য়েত আলম সা‌নি এবং বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি রফিকুল ইসলামের উদ্যো‌গে এক বি‌শেষ দোয়া অনু‌ষ্ঠিত হয়। শুক্রবার জুমার নামাজ শেষে বন্দর উপজেলার কুশিয়ারা বায়তুল আমান জা‌মে মস‌জি‌দ এবং কুশিয়ারা বড় জামে মসজিদে এই দোয়া করা হয়। একই ভাবে বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করেছেন তার অনুসারীরা।

/এমএএ/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি