সৌদি আরবের সড়কে প্রাণ গেলো ২ বাংলাদেশির

বরগুনা প্রতিনিধি
২৬ মার্চ ২০২৩, ১০:৫৮আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৬:১২

পবিত্র ওমরা হজ পালন করে ফেরার সময় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই। বাংলাদেশ সময় শনিবার (২৫ মার্চ) রাত ৮টায় এ ঘটনা ঘটেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহতদের একজন বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা মোতাহার জোমাদ্দারের ছোট ছেলে সাগর জোমাদ্দার (২৩)। অন্যজন তার দুলাভাই পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া এলাকার বাসিন্দা মৃত আজিজ মৃধার ছেলে মোজাম্মেল হোসাইন (৪৫)।

নিহত সাগরের ভাই উজ্জ্বল জোমাদ্দার জানান, তারা দুজনই সৌদি আরব প্রবাসী ছিলেন।

বরগুনায় নিহতদের স্বজনদের আহাজারি পারিবারিক সূত্রে জানা যায়, সাগর জোমাদ্দার ও মোজাম্মেল মৃধা সৌদি আরবে প্রবাসী কর্মী হিসেবে থাকতেন। ওমরা হজের উদ্দেশে সৌদির আলগাছিমের উনাইজা থেকে তারা গত বৃহস্পতিবার মক্কায় রওনা হন। ওমরা শেষ করে কর্মস্থলে ফেরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের পাহাড়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন বাংলাদেশি এই দুই নাগরিক। সঙ্গে থাকা আহত এক সফরসঙ্গী বাংলাদেশে নিহত সাগর জোমাদ্দারের পরিবারকে বিষয়টি জানালে তারা নিশ্চিত হন।

এদিকে, পরিবারের দুই উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় তাদের মা-বাবা ও স্বজনরা। লাশ ফেরত পেতে তারা সরকারের সহযোগিতা চেয়েছেন।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন জানান, নিহত দুই হজযাত্রীর লাশ বাংলাদেশে আনার ব্যাপারে সৌদি দূতাবাস সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের