স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
২৬ মার্চ ২০২৩, ১৪:০৫আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৪:০৫

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো। সব অপশক্তিকে প্রতিহত করবো। মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে আমরা দীপ্ত পায়ে এগিয়ে যাবো ‘

রবিবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘স্বাধীনতা দিবসে আমরা প্রত্যয় ব্যক্ত করতে চাই, যে স্বপ্ন নিয়ে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বৈষম্যহীন, শোষণমুক্ত একটি সমাজ গড়তে এক সাগর রক্তের বিনিময়ে এই বাংলাদেশ তৈরি হয়েছিল, সেই বাংলাদেশকে আমরা অবশ্যই বাস্তবায়িত করবো। যে বাংলাদেশকে বঙ্গবন্ধু বলেছিলেন স্বপ্নের সোনার বাংলাদেশ। আর বঙ্গবন্ধুর কন্যা বলেছেন, ২০৪১ সালের মধ্যে হবে এ বাংলাদেশ একটি “স্মার্ট বাংলাদেশ”।’

এ সময় উপস্থিত ছিলেন– জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের  নেতৃবৃন্দ।

/এমএএ/
সম্পর্কিত
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
১০ বছর স্কুলিংয়ে এসএসসি, ১২ বছরে এইচএসসি: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান