বরিশালে ৫০ বস্তা নকল ডিটারজেন্ট জব্দ

বরিশাল প্রতিনিধি
২৭ মার্চ ২০২৩, ১৯:০৯আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৯:০৯

বরিশালে ৫০ বস্তা নকল ডিটারজেন্ট জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৭ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর পশ্চিম বগুড়া রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

ভোক্তা অধিকারের উপপরিচালক অপূর্ব অধিকার ও সহকারী পরিচালক সুমি রানী মিত্র  জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ৩টার দিকে বগুড়া রোড এলাকায় একটি পিকআপ ভ্যান আটকে তল্লাশি করা হয়। পরে ভ্যানের ভেতর থেকে ৫০টি বস্তা ডিটারজেন্ট জব্দ করা হয়।

তারা আরও জানান, জব্দ করা বস্তা থেকে আধা কেজি ওজনের ৩০০ প্যাকেট ডিটারজেন্ট উদ্ধার করা হয়। যা বাজারে থাকা একটি কোম্পানির হুবহু নকল। নকল ডিটারজেন্ট ব্যবসার সঙ্গে জড়িত থাকায় পলাশ হোসেন নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দ করা ডিটারজেন্ট পাউডারের প্যাকেট ছিঁড়ে ধ্বংস করা হয়।

/এসএন/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম