বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভ্যানচালকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২৭ মার্চ ২০২৩, ১৯:৩৮আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৯:৩৮

বগুড়ায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মার্চ) এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তিরা হলেন- শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদীপা ফকিরপাড়ার ইলিয়াস উদ্দিনের ছেলে আশরাফ আলী (৩০) ও ধুনটের মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতী গ্রামের আবু তাহেরের ছেলে ভ্যানচালক রঞ্জু মিয়া (৩২)।

শাজাহানপুর থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, সকালে ভ্যানচালক আশরাফ আলী দুই বন্ধু আফজাল ও শাহীনের সঙ্গে পাশের গ্রামে যান। সকাল ১০টার দিকে আশরাফ আলী তেঁতুল পাড়ার জন্য গাছে উঠেন। এ সময় গাছের ওপরে থাকা পল্লী বিদ্যুতের ৩৩ কেভি লাইনের সংস্পর্শে আসেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাকা রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, কোনও অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শাজাহানপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, সকাল ৯টার দিকে রঞ্জু মিয়া অটোভ্যানের ব্যাটারি চার্জ দিচ্ছিলেন। এ সময় অবসাবধানতাবশত  বিদ্যুৎস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোনও অভিযোগ না থাকায় রঞ্জু মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ধুনট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

/এসএন/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী