কালবৈশাখী ঝড়ে ডাকাতিয়ায় নৌকা উল্টে একজনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
২৮ মার্চ ২০২৩, ১২:০৯আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১২:০৯

কালবৈশাখী ঝড়ে চাঁদপুরের হাজীগঞ্জের ডাকাতিয়া নদীতে নৌকা উল্টে মো. শফিউল্যাহ্ (৮০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মার্চ) এ ঘটনা ঘটে। শফিউল্যাহ্ হাজীগঞ্জের টোরাগড় গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সোমবার বেলা ৩টার দিকে হঠাৎ করে ঝড় শুরু হয়। ওই সময় পৌরসভার টোরাগড় গ্রামের দক্ষিণ পাড়া টোরাগড়-বড়কুল খেয়া ঘাটের ডাকাতিয়া নদীতে শফিউল্যাহ্ কচুরিপানা কাটছিলেন। ঝড়ে নৌকা উল্টে পানিতে ডুবে শফিউল্যাহ্ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া ঝড়ে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ রায়চোঁ ও নোয়াদ্দা, পৌরসভার রান্ধুনীমূড়া ও আড়াখাল গ্রামের ২০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। অর্ধশতাধিক গাছপালা উপড়ে পড়ে। পৌরসভার মকিমাবাদ গ্রামসহ রান্ধুনীমুড়ার মমতাজ উদ্দিন হাজী বাড়ির জামে মসজিদ, লাল মিয়া জামে মসজিদ ও বড় বাড়ির মঠ মসজিদ ক্ষতিগ্রস্ত হয়। 

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ‘কোনও অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানে সড়কে উপড়ে পড়া গাছ ও ডালপালা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

/এসএন/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের