শরীয়তপুরে বাড়ির মন্দিরে প্রতিমা ভাঙচুর

শরীয়তপুর প্রতিনিধি
২৮ মার্চ ২০২৩, ১২:৫৩আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১২:৫৩

শরীয়তপুর শহরের একটি বাড়ির মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ মার্চ) রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নিরালা আবাসিক এলাকার বণিক বাড়ির শীতলা মন্দিরে এ ভাঙচুরের ঘটনা ঘটে।  

ভাঙচুরের খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যেতি বিকাশ চন্দ্র, পালং মডেল থানার ওসি আক্তার হোসেন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর ব্যাপারী ঘটনাস্থল পরিদর্শন করেন। পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও জাতীয় হিন্দু মহাজোটের নেতারা বণিক বাড়িতে যান।

বণিক বাড়ির বাসিন্দা রতন বণিক বলেন, ‘সকালে আমার মা মন্দিরে পূজা দিতে যান। দেখেন প্রতিমা বেদি থেকে নিচে পড়ে আছে। ভাঙচুর করা, মন্দিরের জিনিসপত্র তছনছ করা। তিনি চিৎকার করে আমাদের ডাকেন। ঘটনাটি নিয়ে আমরা আতঙ্কে রয়েছি। আমাদের বাড়িতে এমন ঘটনা কখনো ঘটেনি। ওই ঘটনায় পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে।’

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শরীয়তপুর জেলা কমিটির সভাপতি শংকর প্রসাদ চৌধুরী বলেন, ‘তিন-চার মাস আগে জেলা কেন্দ্রীয় মন্দির পালং হরিসভার দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভির ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। কিন্তু তারা কাউকে শনাক্ত করতে পারেনি। সম্প্রতি কোটাপাড়া পৌরশস্মান ভেঙে লোহা চুরির ঘটনা ঘটেছে। গত এক বছর তিন দফা চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বিলাশখান কালী মন্দিরে। সবগুলো ঘটনা শহরের। কোনও ঘটনারই সঠিক তদন্ত হয়নি। পুলিশ কাউকে শনাক্ত করতে পারেনি। হিন্দু জনবসতিপূর্ণ একটি এলাকায় পারিবারিক মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় আমরা শঙ্কিত।’

ইউএনও জ্যেতি বিকাশ চন্দ্র বলেন, ‘প্রতিমা ভাঙচুরের ঘটনাটি তদন্ত করা হবে। প্রয়োজনে গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করে অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

ওসি আক্তার হোসেন বলেন, ‘ঘটনাটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। মন্দিরের প্রতিমা ভাঙচুরের সঙ্গে কারা জড়িত অল্প সময়ের মধ্যে খুঁজে বের করা হবে। তাদের আইনের আওতায় আনা হবে।  গত এক বছরের ঘটে যাওয়া ঘটনাগুলোর তদন্ত চলছে।’

/এসএন/
সম্পর্কিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্তদের বাড়িঘরে হামলা-আগুন
একে-৪৭ নিয়ে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, ৩০০ জনের এই বাহিনী কার?
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের