সুন্দরবনে আটক চার জেলেকে ৩ লাখ টাকা জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ মার্চ ২০২৩, ১৮:১২আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৮:১২

সাতক্ষীরায় পশ্চিম সুন্দরবনে নিরাপত্তায় নিয়োজিত স্মার্ট প্যাট্রল টিমের সদস্যরা অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে মাছ ধরার সময় ট্রলারসহ সাত জেলেকে আটক করেছেন। আটক জেলেদের মধ্যে তিন জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি চার জেলেকে বন আইনে তিন লাখ টাকায় মুক্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৭টার দিকে টিমের অধিনায়ক নির্মল কুমার মণ্ডলের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে মান্দারবাড়িয়া এলাকা থেকে ওই জেলেদের আটক করেন। বনকর্মীরা জেলেদের ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করেছেন।

সুন্দরবন আটক চার জেলে হলেন– বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চর দোয়ানী গ্রামে মুনছুর বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস, আলম খাঁর ছেলে রাজু খাঁ, ইসমাইল হাওলাদারের ছেলে আসাদুল হাওলাদার এবং একই উপজেলার কাঁঠালতলী গ্রামে কাসেম উদ্দিন হাওলাদারের ছেলে জালাল হাওলাদার।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘আটক জেলেদের বন আইনে তিন লাখ টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে।’ 

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম