স্ত্রীর করা মামলায় জামিন পেলেন সাংবাদিক সাইদুন নবী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ মার্চ ২০২৩, ১০:২৮আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১০:২৮

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে স্ত্রীর করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক মো. সাইদুন নবী। বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের ষষ্ঠ বিচারিক হাকিম ফারদিন মুস্তাকিম তাসিনের আদালত তার জামিন মঞ্জুর করেন। 

সাংবাদিক মো. সাইদুন নবী ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের সহসম্পাদক হিসেবে কর্মরত। আসামি পক্ষের আইনজীবী নাজিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সাংবাদিক মো. সাইদুন নবীর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে স্ত্রীর করা মামলায় জামিন শুনানি বুধবার হয়। এ সময় আমরা তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বলে আদালতে তুলে ধরেছি। আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।’

গত ২১ মার্চ চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালতে মামলাটি করেন কুনসুমা জান্নাতুল শম্পা। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন, গত ১৫ ও ২০ মার্চ সীতাকুণ্ড উপজেলার পূর্ব সৈয়দপুর এলাকায় তার বাড়িতে দুই লাখ টাকা যৌতুকের জন্য দুই দফা তাকে মারধর করেন স্বামী মো. সাইদুন নবী।

তবে আসামি পক্ষের আইনজীবী জানান, বাদী ২৬ ডিসেম্বর থেকে তার নিজ পৈত্রিক বাড়িতে অবস্থান করছেন। এরপর থেকে তিনি আর স্বামীর সঙ্গে দেখা করেননি।

সাংবাদিক সাইদুন নবী বলেন, ‘যৌতুক দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে হয়রানির জন্য মিথ্যা অজুহাতে এ মামলা করা হয়েছে। স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে একাধিকবার দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করলেও তাদের কাছ থেকে কোনও সহযোগিতা পাইনি। বিষয়টি সীতাকুণ্ড পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও গ্রাম প্রধানদের জানিয়েও কোনও লাভ হয়নি। গত ২২ ফেব্রুয়ারি স্ত্রীর সঙ্গে মীমাংসার জন্য জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে একটি আইনি নোটিশ পাঠাই।’

তার দাবি, যখনই স্ত্রী এবং এক বছরে মেয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতাম তখনই শ্বশুর বাড়ির লোকজন হুমকি-ধমকি দিত।

/এসএন/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী