মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো কিশোরের

বরিশাল প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৩, ০২:৩২আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ০২:৩২

মোটরসাইকেল দুর্ঘটনায় ফারদিন গাজী (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় বরিশাল নগরীর ইসলামিয়া কলেজ সংলগ্ন এলাকায় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সে নিহত হয়। এ ঘটনায় রাহান ও ইমন নামে ফারদিনের সঙ্গে থাকা আরও দুই কিশোর আহত হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার এসআই সুজিত দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারদিন শহরের ভাটিখানা এলাকার বাসিন্দা। তার বাবার নাম এনামুল হক গাজী।

ভাটিখানার বাসিন্দা মনির হোসেন জানিয়েছেন, ফারদিন লেখাপড়া করতো না। দুই মাস আগে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করে সে। কোনোভাবেই তাকে মানাতে না পেরে মোটরসাইকেল কিনে দেন বাবা। শুক্রবার মোটরসাইকেলে তিন জন বেপরোয়া গতিতে চলার সময় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার কাচ ভেঙে ফারদিনের মাথায় ঢুকে যায়। স্থানীয়রা উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে এসআই সুজিত জানিয়েছেন, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম