নবজাতক চুরি: স্ত্রীর ১০ বছর, স্বামীর ৫ বছরের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৩, ১৫:১৪আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৫:১৪

রাজশাহীতে নবজাতক চুরির দায়ে নিঃসন্তান দম্পতিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার প্রধান আসামিকে ১০ বছরের এবং অপর আসামি তার স্বামীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া উভয় আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (৫ এপ্রিল) দুপুরে রাজশাহী মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) বিচারক মো. আয়েজ উদ্দিন এই রায় দেন।

মামলার আসামিরা হলেন– মৌসুমি বেগম (২৬) এবং তার স্বামী সজীব আহমেদ (২৯)।

মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী শ্রী মাসুম রবি দাসের (৩১) স্ত্রী শিল্পী রানী ২০২০ সালের ২০ জানুয়ারি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে সন্তান প্রসব করেন। এরপর রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামলার প্রধান আসামি মৌসুমি বেগম (২৬) সুকৌশলে মেয়ে নবজাতককে চুরি করেন। এরপর শ্রী মাসুম রবি দাস (৩১) বাদী হয়ে রাজপাড়া থানায় মানবপাচার আইনে মামলা করেন।

এ বিষয়ে রাজশাহী মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শফিকুল ইসলাম জানান, মামলার যাবতীয় তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে বিচারক এই রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম