মামাকে হত্যার অভিযোগে দুই ভাগনে কারাগারে

বরিশাল প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৩, ১৩:০৫আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৩:২৯

বরিশালের বাকেরগঞ্জে মামাকে হত্যার অভিযোগে দুই ভাগনেকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (৮ এপ্রিল) বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

এর আগে শুক্রবার চট্টগ্রামের বাকলিয়া থানার চাকতাই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠী এলাকার ভুলু চৌকিদারের বড় ছেলে আরিফ চৌকিদার ও ছোট ছেলে রাজিব ওরফে রাজু চৌকিদার।

পিবিআই বরিশালের পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, ২০২০ সালের ২৬ মার্চ কালেরকাঠী গ্রামে বিরোধীয় একটি জমিতে দুই ভাই আরিফ চৌকিদার ও রাজু চৌকিদার ঘর উঠানোর চেষ্টা করেন। এ সময় আপাং তালুকদার ও তার স্ত্রী বাধা দেন। এ নিয়ে মারামারির মধ্যে দুই ভাইয়ের লোহার শাবলের আঘাতে আপাং গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় বোন কাজল রেখা বাদী হয়ে একটি মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। 

তিনি আরও জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামে অভিযান চালিয়ে নিহতের আপন দুই ভাগ্নেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের আদালতে নেওয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠান।

/এসএন/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের