যুবককে শুঁড়ে পেঁচিয়ে জঙ্গলে নিয়ে পিষ্ট করে মারলো বুনো হাতি

শেরপুর প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৩, ১৭:২০ আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৭:২০

বন্য হাতির আক্রমণে শেরপুরের শ্রীবরদীতে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, শুক্রবার রাতে (১৪ এপ্রিল) রাতে উপজেলার ঝুঁলগাও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষক করিম মিয়া (২৮) ঝুঁলগাও গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে। আর আহত যুবক খবির মিয়া (১৮) একই গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে।

নিহতের বাবা কৃষক মো. রবিউল ইসলাম ও স্বজনরা জানান, সীমান্ত অঞ্চলে প্রতি বছর ধান পাকার সময় ফসলের জমিতে বন্য হাতির তাণ্ডব বেড়ে যায়। এজন্য কৃষকরা রাত জেগে ধানক্ষেত পাহারা দেন। শুক্রবার রাতে করিমসহ কয়েকজন তাদের ধানক্ষেত পাহারা দিচ্ছিলেন। রাত ৩টার দিকে একদল বন্য হাতি খাবারের সন্ধানে পাহাড় থেকে ঝুঁলগাও এলাকার লোকালয়ে নেমে আসে। এ সময় হাতির দল নিহত কৃষক করিম মিয়ার ধানের ক্ষেত খেয়ে নষ্ট করতে থাকে। পরে করিম মিয়াসহ কয়েক জন হাতি তাড়ানোর চেষ্টা করলে খবির মিয়াকে হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দেয়। তাকে বাঁচাতে এগিয়ে যান করিম। পরে করিমকে অপর একটি হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে পায়ে পিষ্ট করে মেরে ফেলে। আর গুরুতর আহত হন খবির মিয়া। পরে তাকে উদ্ধার করে স্বজনরা শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিহত ও আহত পরিবারের মাঝে সরকারি নির্দেশনা অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।’

শ্রীবরদী থানার ওসি বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
মানুষ-হাতির নিরাপদ সহাবস্থানে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী
অসুস্থতা থেকে রক্ষা পেতে ঔষধি গাছ ব্যবহার করে হাতি
তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল হাতির শাবক, ৩ কিলোমিটার পিছু নিয়ে উদ্ধার
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার